ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

প্রকাশঃ Jun 8, 2026 - 21:43
ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’