ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ শেষে অবসরে ফজল

প্রকাশঃ Jul 25, 2026 - 21:15
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ শেষে অবসরে ফজল


পিঠের নিচের অংশে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ব্যাটার আবদুল্লাহ ফজল। আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলনে চোট পান ফজল। 

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে পিঠে চোট পান ফজল। তার পরিবর্তে দুই সিরিজের দলে কাকে দলে নেওয়া হবে, সেটি যথাসময়ে জানাবে বোর্ড।

পিসিবি আরও জানায়, এমআরআই স্ক্যান এবং মূল্যায়নের পর ফজলের পুনর্বাসন প্রয়োজন নিশ্চিত করেছে পাকিস্তান দলের মেডিকেল প্যানেল।

ফজল দ্রুত সুস্থ হয়ে উঠার আশা করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘ফজলের জন্য শুভকামনা জানাই এবং আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম সিরিজের পর সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও চাঙ্গা ছিল।’

গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফজলের। অভিষেকের দুই ইনিংসেই ৬০ ও ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৯ ও ৬ রানে আউট হন ফজল। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন ফজল। ওয়েস্ট ইন্ডিজ বাছাই একাদশের বিপক্ষে পাকিস্তানের দুই ইনিংসে অপরাজিত ৫০ ও ৪৮ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। ফজলের অনুপস্থিতিতে অভিষক হতে পারে মিডল অর্ডার ব্যাটার মুহাম্মাদ আওয়াইস জাফরের। ফিটনেসজনিত সমস্যার কারণে দলে না থাকা সৌদ শাকিলের জায়গায় নেওয়া হয় জাফরকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।