কাজাখস্তানকে হারিয়ে রিকার্ভ পুরুষ দলকে স্বর্ণপদক এনে দিল বাংলাদেশ

প্রকাশঃ Oct 29, 2026 - 18:18
কাজাখস্তানকে হারিয়ে রিকার্ভ পুরুষ দলকে স্বর্ণপদক এনে দিল বাংলাদেশ


ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।

বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। 

ফাইনালে প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল। চার সেটের লড়াই শেষে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সাফল্য বাংলাদেশের আর্চারির আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি উল্লেখযোগ্য অর্জন। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন বাংলাদেশের আর্চাররা।