চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩ দোকানকে জরিমানা

প্রকাশঃ Aug 30, 2026 - 18:55
চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩ দোকানকে জরিমানা


জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিন দোকান মালিককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   

আজ রোববার দুপুরে আলমডাঙ্গা শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা শহরে অভিযানকালে খাদ্য পণ্য, কসমেটিক্স ও বীজ প্রভৃতি তদারকি করা হয়। এ সময় অবৈধ কসমেটিকস বিক্রির দায়ে নাহিদা খাতুনের নাহিদা কসমেটিকস কর্ণারকে পাঁচহাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না  করায় মতিয়ার রহমানের রুবেল ফল ভান্ডারকে তিনহাজার এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে মাসুদ রানার ইসহাক বীজ ভান্ডারকে পাঁচহাজার টাকা সহ সর্বমোট  ১৩ হাজার জরিমানা করা হয়।

এ সময় জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।