ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ Oct 29, 2026 - 16:49
ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


জেলায় আজ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী।

সভায় বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। 

এ সময় শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।