শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
জেলায় আজ নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

