শিল্পের অবক্ষয় রোধের প্রত্যয়ে আবর্ত নাট্যদলের নব প্রযোজনা ‘নৈঋত' মঞ্চস্থ
শিল্পের অবক্ষয় রোধ এবং নাট্যচর্চার ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আবর্ত নাট্যদল (Aborto Natyadal)-এর নব প্রযোজনা 'নৈঋত' আজ শুক্রবার সন্ধ্যায় খুলনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। ষোল কলায় ও নবরসে আন্দোলিত এই নাট্য-আহ্বানে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের উপস্থিতিতে প্রদর্শনীটি প্রাণবন্ত হয়ে ওঠে। নাটক 'নৈঋত'-এর নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন প্রতীক গোলদার। আবর্ত নাট্যদলের এই নব প্রযোজনা শিল্প ও নাট্যচর্চার প্রতি তাদের অঙ্গীকারের ধারাবাহিকতারই একটি প্রকাশ। আবর্ত নাট্যদল নাট্যচর্চার মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। 'নৈঋত' মঞ্চায়নের মধ্য দিয়ে দলের নাট্যচর্চায় যুক্ত হলো নতুন একটি প্রযোজনা।