অস্ট্রেলিয়া এগিয়ে গেল

প্রকাশঃ Aug 16, 2026 - 09:40
অস্ট্রেলিয়া এগিয়ে গেল


৩ উইকেট হাতে নিয়ে ১৫ রানে এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে ৭ উইকেটে ২৪৩ রান করেছে অসিরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ ও বাংলাদেশ ৪২৬ রান করে।

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ৬৭ রানে পিছিয়ে ছিল অসিরা।

ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। 

ক্যারিকে ৩০ রানে থামিয়ে চতুর্থ দিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। 

নতুন ব্যাটার বো ওয়েবস্টারকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি মিরাজ। ব্যক্তিগত ৫ রানে ওয়েবস্টারকে বোল্ড করেন তিনি।

ক্যারি ও ওয়েবস্টারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও শিকার করেন মিরাজ। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরেন কামিন্স। ফলে ২০৭ রানে সপ্তম উইকেট হারায় অসিরা।

অষ্টম উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন গ্রিন ও মিচেল স্টার্ক। গ্রিন ৮৫ ও স্টার্ক ১৪ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশের মিরাজ ৪টি, হাসান মাহমুদ ২টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নেন।