শেয়ারবাজারে বড় দরপতন, লেনদেন ছাড়াল ৪৮৬ কোটি টাকা

প্রকাশঃ Sep 14, 2026 - 20:13
শেয়ারবাজারে বড় দরপতন, লেনদেন ছাড়াল ৪৮৬ কোটি টাকা


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ৬২ দশমিক ৮১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৬ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ ১ লাখ ৬১ হাজার ৫৬৮ টি ট্রেডের মাধ্যমে ৩৯০টি কোম্পানির মোট ১৮ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৫৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনশেষে এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৫৬টির শেয়ারের দাম বেড়েছে, ২৯৯টির কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: এনভয় টেক্সটাইলস, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো:  স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, এক্সমি পেস্টিসাইড ও আইপিডিসি ফাইন্যান্স।

অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো: সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, স্ট্যান্ডার্ড সিরামিক, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ইয়াকিন পলিমার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ারটেক ও বিডি থাই ফুড।

আজ ‘এ’ ক্যাটাগরির ১৯৮টি কোম্পানির মধ্যে ১৬৮টির দর কমেছে। এ ক্যাটাগরিতে দর বেড়েছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।

‘বি’ ক্যাটাগরিতে লেনদেনে অংশ নেওয়া ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দর কমেছে, ৯টির বেড়েছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরিতে ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর কমেছে। এ ক্যাটাগরিতে ২৩টির দর বেড়েছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

এদিকে মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে ৩৩টির দর কমেছে এবং মাত্র ১টির দর বেড়েছে। করপোরেট বন্ডের ২টি ইস্যুর মধ্যে ১টির দর কমেছে এবং ১টি অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজে ২টি ইস্যুর দর বেড়েছে এবং ২টির কমেছে।