মতিঝিলে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

প্রকাশঃ Sep 14, 2026 - 20:16
মতিঝিলে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস


অস্বাস্থ্যকর ও নোংরা জারে পানি সরবরাহ এবং বিএসটিআইয়ের মান সনদ ছাড়া পানি বাজারজাতের অভিযোগে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় দুটি প্রতিষ্ঠানের ৬ শতাধিক পানির জার ধ্বংস করেছে বিএসটিআই। আজ সোমবার পরিচালিত বিশেষ সার্ভিল্যান্স অভিযানে এসব জার ধ্বংস করা হয়।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে। তিনি পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন ও লাইসেন্সসহ প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরামর্শ দেন। কোনো অনিয়মের অভিযোগ থাকলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯-এ অথবা dg@bsti.gov.bd ই-মেইলে জানানোর অনুরোধ করা হয়েছে।