নওগাঁয় ধ্বংস করা হলো ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল

প্রকাশঃ Jul 20, 2026 - 19:38
নওগাঁয় ধ্বংস করা হলো ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল


বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে নওগাঁ জেলা প্রশাসন। আজ দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়।

নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। মামলার পর এসব বোতল মালখানায় রাখা হয়। জেলা ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় আজ এসব ধ্বংস করা হলো। 

নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১ টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। আজ সবার উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়েছে।