জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশঃ Jul 27, 2026 - 22:47
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


সদর উপজেলার তেঘর নারায়ণপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন উপজেলার পাকার মাথা এলাকার হোসেনের  ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুপুরে তেঘর নারায়ণপাড়া এলাকায় ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।