দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ Aug 1, 2026 - 19:57
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দের মতবিনিময় উপলক্ষে দিনাজপুর জেলা ইউনিটের এক প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় দিনাজপুর শহরে স্টেশন রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিটের আহবায়ক ও জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মো. মোকশেদ আলী বলেন, আমরা আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বে পালন করেছেন। ১৯৭১-এ স্বাধীনতায় যুদ্ধে তিনি অকল্পনীয় ভূমিকা রেখে ছিলেন।