র্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা
রাজধানীর উত্তরায় র্যাব-১ এ অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা।
আজ শনিবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ও অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে নিয়ে টিএফআই সেল পরিদর্শনে ঢুকেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এসময় তারা টিএফআই সেলের ২৯ টি গোপন কক্ষ ঘুরে দেখেন।
আজকের এই পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলাম, আসামিপক্ষের আইনজীবী, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলামকে তুলি (এমপি), মানবাধিকারকর্মী নূর খান লিটন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।