বনগাও সাধাপুরে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিকে গণসংবর্ধনা
সাভার প্রতিনিধি:
সাভারের বনগাঁও ইউনিয়নে উন্নয়ন ও জনসম্পৃক্ততার এক প্রাণবন্ত দিনে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
এসময় তিনি সাধাপুর গ্রামে জুমনের বাড়ি থেকে সাইজুদ্দিন খানের বাড়ি পর্যন্ত এবং সাইজুদ্দিন খানের বাড়ি থেকে ইসমাইলের বাড়ি পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধন করেন। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক দুটি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এবং জনজীবনে নতুন গতি সঞ্চার করবে।
পরে সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিকে গণসংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানবিক নেতৃত্ব এবং জনকল্যাণে অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর তিনি সাভারের বলিয়ারপুরে জান্নাতুল মাওয়া কবরস্থানের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তীতে জামিয়া ইসলামিয়া হারুনিয়া চান্দুলিয়া মাদ্রাসায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সমাজে সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও জনকল্যাণ মূলক কাজে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলসহ সাভার উপজেলা বিএনপি, ঢাকা মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।