বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
প্রয়াত লিওনেল মেসির (Lionel Messi) বাবা হোর্হে মেসি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। জীবনযুদ্ধে আর লড়াই চালিয়ে যেতে পারলেন না শেষ পর্যন্ত। মৃৃত্যুকালে হোর্হে মেসির বয়স হয়েছিল ৬৮ বছর। উল্লেখ্য, বিশ্বকাপে খেলছিলেন যখন লিওনেল মেসি, তখন থেকেই তাঁর বাবা অসুস্থ ছিলেন। আলজিরিয়া ম্য়াচের পর চোখের জলে বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
বিশ্বকাপের মাঝেই মেসির পরিবারের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে হোর্হে মেসি শারীরিক ব্যাধির মধ্য়ে দিয়ে যাচ্ছেন ও তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গিয়েছে রোজারিওতে একটি ক্লিনিকেই চলছিল মেসির বাবার চিকিৎসা। দীর্ঘদিন ধরে ক্যান্সারের মত মারণরোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। রোজারিও থেকে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে মেসির ফুটবল শিক্ষা। এরপর আর্জেন্তিনার জার্সিতে সফর পর্যন্ত মেসির বাবা ছিলেন তাঁর পাশে সবসময়। এমনকী আর্জেন্তাইন সুপারস্টারের এজেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন। কিছুদিন আগে এমনটাও শোনা যাচ্ছিল যে মেসির বাবা চিকিৎসায় কিছু সমস্যা দেখা দিয়েছে। যদিও তা নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনওকিছু প্রকাশ্যে জানানো হয়নি।