সুনামগঞ্জে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়

প্রকাশঃ Aug 17, 2026 - 16:04
সুনামগঞ্জে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়


‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ (১৬-১৮ আগস্ট)  উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ এর আয়োজিত সোমবার ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম মাহফুজুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা সমবায় ডেপুটি কর্মকর্তা মাসুদ আহমেদ, মহৎজীবি প্রতিনিধি আতাউর রহমান, সিএনআরএস কোর্ডিনেটর সাইফুল আলম চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।  

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীব সমিতির সদস্য বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওরের মাছ সারাদেশের মানুষের প্রিয়। কারণ, এসব হাওরের মাছ বেশ সুস্বাদু। কিন্তু, এখন একটি অসাধু চক্র বিভিন্ন জাতের জাল ব্যবহার করে মাছের পোনা ধরছে। যার ফলে মাছ বংশ বিস্তার করতে পারছে না।

মাছ হাওর থেকে হারিয়ে যাচ্ছে। অনেক সময় জলমহাল ইজারাদার ইজারা নীতিমালা লঙ্ঘন করে মাছ নিধন করছে। 

বক্তারা আরো বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধিসহ আইনিভাবে কঠোর হওয়ার আহবান জানানো হয়।