সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশঃ Aug 25, 2026 - 16:48
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকা থেকে ১হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল সোমবার রাত ১০টায় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেফতারকৃত শীষ আহমেদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।  

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামির হেফাজতে থাকা ৭টি জিপারের ভিতরে রক্ষিত ১হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শীষ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।