ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘টাইগার সবুজ’ গ্রেপ্তার

প্রকাশঃ Aug 25, 2026 - 17:01
ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘টাইগার সবুজ’ গ্রেপ্তার


জেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.নাজমুল আলম ওরফে টাইগার সবুজ (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো. শামসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজমুল আলম ওরফে টাইগার সবুজকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যে এ আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

গ্রেফতার হওয়া নাজমুল আলম ওরফে টাইগার সবুজ ময়মনসিংহ নগরীর কালীবাড়ীর চর এলাকার মৃত আলহাজ্ব নূরুল ইসলামের ছেলে। র‌্যাব আরো জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র-মাদক উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন চোরাচালান ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এধরনের অভিযান আগামীতেও চলবে।