ইনজুরিতে বার্টম্যান ছিটকে গেলে দক্ষিণ আফ্রিকা দলে জানসেন

প্রকাশঃ Sep 13, 2026 - 21:35
ইনজুরিতে বার্টম্যান ছিটকে গেলে দক্ষিণ আফ্রিকা দলে জানসেন


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ওটনেলি বার্টম্যান। প্রথম শ্রেণীর মৌসুমের উদ্বোধনী ম্যাচেই বার্টম্যান বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।

ডলফিন্সের হয়ে বার্টম্যান মাত্র পাঁচ ওভার বল করেছেন। এরপর চোটের কারনে তাকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাটিংয়ে নামতে পারেননি। দলীয় সূত্র জানিয়েছে বার্টম্যানের ইনজুরির মাত্রা নির্নয়ে আরও কিছু পর্যবেক্ষন প্রয়োজন রয়েছেন। এরপরপরই তার পুর্নবাসনের মেয়াদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে বার্টম্যানের স্থানে ওয়ানডে দলে ডাকা হয়েছে ডুয়ান জানসেনকে। বাঁ-হাতি এই পেসার বর্তমানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দলের সাথে নামিবিয়া সফরে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অচিরেই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন।  

এর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে দল থেকে ছিটকে যাবার শঙ্কায় রয়েছেন কাগিসো রাবাদা। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছেনা বার্টম্যানের।

রাবাদার সুস্থ হবার বিষয়ে কোন সময়সীমা বলতে পারেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবার আগে রাবাদার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।

ওয়ানডে সিরিজে না থাকলেও টেস্ট দলের জন্য বার্টম্যানকে পাবার ব্যপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকা। গ্রীষ্মে আট টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং বিভাগ প্রয়োজন।

ওয়ানডে দলে জানসেন তার ভাই মার্কোর সাথে যোগ দিবেন। বার্টম্যান যে ম্যাচে ইনজুরিতে পড়েছেন ঐ ম্যাচে মার্কো ৭ উইকেট দখল করেছিলেন।

নামিবিয়ায় অনুষ্ঠানরত টি২০ ত্রিদেশীয় সিরিজে ডুয়ান দক্ষিণ আফ্রিকার হয়ে শীর্ষ উইকেট শিকারী ছিলেন। এই সিরিজের আরেক দল জিম্বাবুয়ে। এছাড়া এ পর্যন্ত খেলা দুই ওয়ানডেতে তিনি ৫ উইকেট দখল করেছেন।

অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), ডুয়ান জানসেন, কর্বিন বোশ, ম্যাথু ব্রিজকে, জেরাল্ড কোয়েতজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিওর্ন ফুরচুন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কেউইনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।