গ্রিসের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

প্রকাশঃ Sep 14, 2026 - 20:28
গ্রিসের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫


গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু ও ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার এএফপিকে কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা দুটি নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সমুদ্র থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে মোট ৭৭ জন ছিলেন।