পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশঃ Sep 24, 2026 - 20:29
পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত


জেলায় আজ পিরোজপুর জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদনের কথা সরাসরি শুনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন।

গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা সমাধান এবং সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসন, পিরোজপুরের গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।