নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং নিয়ে কর্মশালা

প্রকাশঃ Sep 28, 2026 - 20:57
নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং নিয়ে কর্মশালা


জেলায় আজ ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জহিরুল ইসলাম। 

প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, সরকার ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইনের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এ অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৫০জন অংশ নেন।