ইসরাইলি প্রেসিডেন্ট ফ্লাইদুবাইয়ের ৪ যাত্রীকে বীরত্ব পদক দেবেন

প্রকাশঃ Oct 1, 2026 - 21:52
ইসরাইলি প্রেসিডেন্ট ফ্লাইদুবাইয়ের ৪ যাত্রীকে বীরত্ব পদক দেবেন


ফ্লাইদুবাইয়ের একটি বিমানের সহ-পাইলটকে কাবু করে বিমানটি বিধ্বস্ত হওয়া ঠেকাতে সহায়তা করা চার ইসরাইলিকে ‘বীরত্ব’ পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

বৃহস্পতিবার তিনি বলেন, বিমানের চার যাত্রীকে এই সম্মাননা দেওয়া হবে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হারজগ এক বিবৃতিতে বলেন, ‘অন্যদের বাঁচাতে আপনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছেন ও ভয়াবহ এক বিপর্যয় ঠেকিয়েছেন। আজ পুরো বিশ্ব ইসরাইলি সমাজের সুন্দর ও সাহসী চেহারা দেখেছে।’