যুক্তরাষ্ট্র প্লেগের প্রতিবেদন নিয়ে রাশিয়ার কাছে আরও তথ্য চেয়েছে
প্রকাশঃ Oct 7, 2026 - 21:10
রাশিয়ার এক পরীক্ষাগার কর্মীর প্লেগে মৃত্যুর খবরের বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে আরও তথ্য চেয়েছে বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মুখপাত্র বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের কাছে অতিরিক্ত তথ্য চেয়েছি।’
তিনি আরও জানান, তথ্য আদান-প্রদানের জন্য ওয়াশিংটন ‘বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গেও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করছে।’

