রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৬ জন আহত

প্রকাশঃ Jul 11, 2026 - 16:26
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৬ জন আহত


রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে| রাশিয়ার ওই হামলায়  অন্তত ছয়জন আহত হয়েছেন| ইউক্রেন এ তথ্য জানিয়েছে| সাম্প্রতিক সময়ে রাশিয়া  ইউক্রেনের রাজধানীর ওপর হামলা আরও বাড়িয়েছে| ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে| 

তবে সম্প্রতি রাশিয়া অত্যন্ত দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে| কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় রাজধানীতে ছয় ব্যক্তি আহত হয়েছেন | এর আগে তিনি জানান, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া| তিনি সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান|

তকাচেঙ্কো বলেন, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে| তবে আহতদের পরিচয় বা তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি| এএফপির সাংবাদিকরা জানান, শনিবার ভোরে কিয়েভে পরপর দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়| প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে|

সাইরেন বাজতে বিল¤^ হওয়ার ঘটনাটি চলতি সপ্তাহের শুরুর দিকের আরেকটি রুশ হামলার কথা মনে করিয়ে দেয়| সেদিনও কিয়েভের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে ঘুমন্ত বাসিন্দারা চমকে ওঠেন, আর তার কয়েক মুহূর্ত পর বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে| এদিকে, শনিবারের এই হামলার একদিন আগে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিনাঞ্চলের কয়েকটি তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়|