কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রকাশঃ Jul 21, 2026 - 22:06
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করেছে দিল্লির পুলিশ। খবর দ্য হিন্দুর।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়ার পর ওই নেতাদের আটক করা হয়।

সংসদ অভিমুখে মিছিলের একদিন পর মঙ্গলবার শত শত শিক্ষার্থী ও তাদের সমর্থক আবারও জন্তর মন্তরে জড়ো হন। তাদের দাবি, পুলিশের বলপ্রয়োগ তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে।

এদিকে মঙ্গলবারদিল্লি হাইকোর্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে তার পছন্দের বেসরকারি হাসপাতাল— দিল্লির মেদান্তা হাসপাতাল-এ স্থানান্তরের অনুমতি দেয়। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এ সংক্রান্ত একটি আবেদন করেছিলেন। তিনি একক বিচারপতির সেই আদেশকে চ্যালেঞ্জ করেন, যেখানে সাফদারজং হাসপাতাল থেকে ওয়াংচুককে অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়া হয়নি।