নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পৌরসভার বেনাডোপ এলাকায় মাছের ঘেরে ডুবে সুমাইয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। সুমাইয়া নড়াইল পৌরসভার বেনাডোপ এলাকার রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩টার দিকে শিশু সুমাইয়া তার পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির কাছে মাছের ঘেরের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির স্বজনরা ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আইনী প্রক্রিয়া শেষে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।