ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

প্রকাশঃ Jul 30, 2026 - 21:11
ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ


জেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের ল্যাবরেটরি স্কুলে বিদ্যালয়ের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন ও সাধারণ সম্পাক বজলু রহমান।

ল্যাবরেটরি স্কুলের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, সামাজিক ঐক্যজোট ঝিনাইদহের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গাউস গোর্কি, ঝিনাইদহ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, গাছ প্রেমিক দিপু, হেব্বী গ্রুপের নির্বাহী পরিচালক জাহান লিমন ও বাবুল খাঁন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। শিশুদের গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।