টাঙ্গাইলে প্রতিযোগিতা আইন নিয়ে মতবিনিময় সভা

প্রকাশঃ Sep 28, 2026 - 20:56
টাঙ্গাইলে প্রতিযোগিতা আইন নিয়ে মতবিনিময় সভা


জেলায় আজ ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডাদের দায়িত্ব এবং ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুওে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম ও সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না প্রমুখ।

জেলায় ব্যবসা-বাণিজ্য ও বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা এবং সিন্ডিকেট প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।