জুলাইয়ে চীনের আমদানি-রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

প্রকাশঃ Aug 7, 2026 - 19:23
জুলাইয়ে চীনের আমদানি-রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক বিস্তারের ফলে চীনের প্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক চাহিদা বাড়তে থাকায় জুলাই মাসে দেশটির আমদানি ও রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসি) জানায়, গত জুলাই মাসে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি বেড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি জুন মাসের ৩৬ শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা কম।