যশোরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার, অপসারণ করা হলো কচুরিপানা

প্রকাশঃ Aug 9, 2026 - 18:37
যশোরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার, অপসারণ করা হলো কচুরিপানা


যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের কচুরিপানা অপসারণ শুরু করেছেন স্থানীয় গ্রামবাসী। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দলী ও ধোপাদী গ্রামের শতাধিক মানুষ এ কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, দশজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে খালের বিভিন্ন স্থানে জমে থাকা কচুরিপানা অপসারণ করছেন গ্রামবাসী। 

সুন্দলী গ্রামের পরিতোষ কুমার জানান, দুই মাস ধরে শত শত পরিবার হাঁটু সমান পানিতে বসবাস করছে। তাদের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ আমডাঙ্গা খালে কচুরিপানা অপসারণ। তাই খাল থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুপুরে কাজ পরিদর্শনে যান অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন, খাল সংস্কারে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন এবং স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়াদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

এ সময় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাসসহ স্থানীয় রাজনীতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।