হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশঃ Aug 9, 2026 - 18:41
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত


জেলার মাধববপুর উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে একটি তেলের ভাউচার-এর সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২৭) ও আবুল খায়ের (৫০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর ২টার দিকে মাধববপুর উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে নিহত আবুল খায়ের জেলার একই উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর ২টার দিকে মাধববপুর উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় সিলেটগামী একটি তেলের ভাউচার-এর সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষকালে  ট্রাকটি উল্টে একটি সিএনজি-চালিত অটোরিকশার উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থললেই সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী আবুল খায়ের ও ট্রাকের হেলপার রিপন মিয়ার মৃত্যু হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ৩টি যানবাহন উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।