রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ জন গ্রেপ্তার

প্রকাশঃ Aug 9, 2026 - 18:41
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ জন গ্রেপ্তার


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ২৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।