নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশঃ Aug 9, 2026 - 18:45
নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


জেলার সদর উপজেলায় আজ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজাদী চিনিশপুর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা।

চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাদী চিনিশপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক, নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সহ-প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ-দপ্তর সম্পাদক মো. তানজিল রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।