খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন ৫ সেপ্টেম্বর

প্রকাশঃ Aug 13, 2026 - 16:13
খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন ৫ সেপ্টেম্বর


আইনী জটিলতা কাটিয়ে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এজন্য গতকাল বুধবার বৈধ মনোনীত ৫৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৪ জন প্রার্থী বাদ পড়েছেন।

চেম্বার অব কমার্স নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহীনুজ্জামান জানান, উচ্চ আদালতের রিট পিটিশন নং-৮৭৯১/২০২৬ এর আদেশে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন তফসিলের কার্যক্রম এক মাস স্থগিত রাখা হয়। এক মাস অতিক্রম হওয়ার পর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী গতকাল ১২আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রার্থী তালিকায় রয়েছেন সভাপতি পদে তারিকুল ইসলাম জহির ও কাজী হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে বদরুল আলম মার্কিন ও কে এম হুমায়ুন কবির, সহ-সভাপতি পদে মইনুল ইসলাম (মঈন জমাদ্দার), ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন ও মোশাররফ হোসেন।

পরিচালক পদে জুনায়েত খান, শাহিন হাওলাদার, বদরুল আনাম খান, সোহাগ দেওয়ান, কামরুজ্জামান বাবু, ইমাম হোসেন চৌধুরী ময়না, গোলাম আক্কাস, অহেদুজ্জামান খসরু, শেখ কামাল উদ্দিন, নাজমুস সাকিব, মাহবুবুর রহমান, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শেখ মনজুর হাসান, মাসুদুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, জিয়াউর রহমান খান, জি এম আজিজুর রহমান, কুতুব উদ্দিন, এস এম ওবায়দুল্লাহ, আবদুর রউফ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তানজিমা জেসমিন, শিকদার জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, কাজী আবদুস সোবহান, সোলায়মান খান, গাজী শরিফুল ইসলাম, মিজানুর রহমান, এখলাছুর রহমান, জাহিদুর রহমান জাহিদ, সরোয়ার এহসান জিয়া, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহ মোহাম্মদ মাসুক উল হুদা, মিজানুর রহমান গোলদার, নাজমুস সাকির, মোশাররফ হোসেন, রাজিবুল ইসলাম, আহসান হাবিব, এমদাদুল হক, ওমর খালেদ, ইকবাল হোসেন, শেখ ইমাম হোসেন ও জাহিদ হাসান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান জানান, আগামী ১৩ থেকে ১৬ মার্চ মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল, ১৭ আগস্ট আপিল নিষ্পত্তি ও বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৮ ও ১৯ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।