চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.১ শতাংশ
প্রকাশঃ Oct 4, 2026 - 21:39
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা গত অর্থবছরের একই সময়ে দেশে আসা রেমিট্যান্স ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ২০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৭ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে বাংলাদেশি প্রবাসী কর্মীদের দেশে পাঠানো অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিট্যান্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

