পান রপ্তানিতে দূর হলো আইনগত বাধা

প্রকাশঃ Oct 4, 2026 - 21:44
পান রপ্তানিতে দূর হলো আইনগত বাধা


বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত পান রপ্তানি করা যাবে না- বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

আজকের এই আদেশের ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো এবং পান রপ্তানির আইনগত বাধা দূর হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ৬ আগস্ট সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত পান রপ্তানি করা যাবে না- বলে আদেশ দেন। হাইকোর্টের সে আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে (লিভ টু আপিল) আবেদন করা হয়। এই আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।