শেরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ Aug 15, 2026 - 20:32
শেরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর শহর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গতকাল শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সারাদেশে দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের আহ্বান জানানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ৩বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিলেন।