খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ Aug 15, 2026 - 20:33
খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ মহানগর ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয় দোয়া মাহফিলে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা এহছানুল হক।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাদে আছর নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, নূর জাফর রাহুল, সদস্য আবু কাউছার, দেলোয়ার হোসেন শিশির, আবু হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিনসহ নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। 

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এছাড়া শনিবার সকালে পাহাড়তলী গার্লস স্কুলে দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়। 

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, খুলশী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন, খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।