সেউতায় অভিবাসী ঢলে মরক্কোর দায় নেই: সানচেজ

প্রকাশঃ Aug 31, 2026 - 16:45
সেউতায় অভিবাসী ঢলে মরক্কোর দায় নেই: সানচেজ


এক মাস আগে স্পেনের নিয়ন্ত্রিত সেউতা ভূখণ্ডে হঠাৎ করে বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনায় মরক্কোর কর্তৃপক্ষের কোনো দায় নেই বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার কাদেনা সের রেডিওকে সানচেজ বলেন, ‘স্পেন সরকার যেসব গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সহযোগিতা করে, তাদের কোনো সংস্থাই মরক্কোর কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে এই ঘটনায় জড়িত ছিল— এমন কোনো সন্দেহ প্রকাশ করেনি।’