বিশ্ব দৃষ্টি দিবসে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং কম্প্রেহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট, অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা প.প. কর্মকর্তা কামাল উদ্দিন, সুনামগঞ্জ ভার্ড হাসপাতালের ব্যবস্থাপক মো. নুর হোসেন, অরবিস প্রজেক্টের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা স্বাস্থ্য পরিদর্শিকা মল্লিকা দাশ, নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথ, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে গণচক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হবে। চোখে ছানি রয়েছে এমন রোগীদের সব ধরনের অপারেশন বিনামূল্যে করা হবে। পাশাপাশি বিনামূল্যে চশমা দেওয়াসহ অপারেশন ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের ৩০ দিন পর্যন্ত ফলোআপে রাখা হবে।
আয়োজকরা আরও জানান, উপজেলার ছানিযুক্ত সব রোগীদের এ সেবার আওতায় আনা। আমাদের ধারণা, শান্তিগঞ্জ উপজেলায় ছানিযুক্ত রোগীর সংখ্যা আনুমানিক ১ হাজার থেকে দেড় হাজার জন। উপজেলার ৮টি ইউনিয়নে নির্ধারিত চক্ষুসেবা ক্যাম্পে ছানিযুক্ত সব রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

