যশোরে বিশেষ অভিযানে ১৫৫ জন গ্রেপ্তার
জেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত জেলার ৯টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম জানান, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি মাদক মামলা, চুরি, বিস্ফোরকদ্রব্য এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। অভিযানকালে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা দায়ের করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।