গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ Sep 16, 2026 - 22:22
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জেলার কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু একই গ্রামের তাইজুল শিকদারের মেয়ে।

শিশুর চাচা লিখন শিকদার জানান, দুপুরে ঘেরের পানিতে গোসল করতে গিয়ে পানির নিচে পায়ের সঙ্গে কোনো কিছুর স্পর্শ অনুভব করি। পরে পানির নিচে হাত দিয়ে দেখি ভাতিজি আয়েশার দেহ। উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা জানান, শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।