ডিএসইতে সূচকে মিশ্র প্রবণতা, লেনদেন ৭৯১ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। একই সঙ্গে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার ৭২৯ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ২ লাখ ১ হাজার ৭৪৫টি ট্রেডের মাধ্যমে ৩৮৫টি কোম্পানির মোট ২৮ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ১০০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে।
আজ ডিএসইএক্স সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ সূচক দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে, ২২৭টির কমেছে এবং ৫৫টির অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-ডমিনেজ স্টিল, ইস্টার্ন ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, শার্প ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস এবং একমি পেস্টিসাইড।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো-ডমিনেজ স্টিল, ইনফর্মেশন সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিক্স, দেশ গার্মেন্টস, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু।
অন্যদিকে দর শীর্ষ ১০ কোম্পানি হলো-ফার্স্ট ফাইন্যান্স, জাহিন স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, তুং হাই নিটিং এন্ড ডাইং, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ফ্যামিলিটেক্স (বিডি), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে। সিএসইর তথ্য অনুযায়ী, আজ প্রধান সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১,০৭৭ দশমিক ২ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ১,০৭৬ দশমিক ৫৪ পয়েন্ট।
সিএসইতে আজ মোট ১ হাজার ৯১৫টি লেনদেন হয়েছে। লেনদেনে ৪৮ লাখ ৬৪ হাজার ৫৮৯টি শেয়ার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ২৬ টাকা। আগের কার্যদিবসে ১ হাজার ৫২৫টি লেনদেনে ৪০ লাখ ৩৭ হাজার ৩০টি শেয়ার কেনাবেচা হয়, যার মূল্য ছিল ২১ কোটি ২ লাখ ১৩ হাজার ৮৯৪ টাকা।