স্পেন লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩২ পর্যন্ত বাড়িয়েছে

প্রকাশঃ Sep 22, 2026 - 21:19
স্পেন লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩২ পর্যন্ত বাড়িয়েছে


বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়িয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘লুইস দে লা ফুয়ন্তের সাথে নতুনভাবে চুক্তি করেছে ফেডারেশন। ২০৩২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। এ সময়ের মধ্যে ২০২৮ ও ২০৩২ সালের দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ সালের বিশ্বকাপের মতো বড় তিনটি টুর্নামেন্ট পাবেন তিনি।’

২০২২ সালের ডিসেম্বরে লুইস এনরিকের ¯’লাভিষিক্ত হয়ে স্পেনের কোচের দায়িত্ব নেন ৬৫ বছর বয়সি দে লা ফুয়েন্তে। এরপর তার অধীনে ২০২৩ উয়েফা নেশনস লিগ, ২০২৪ সালের ইউরো এবং এ বছরের জুলাইয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে স্পেন।

একমাত্র ২০২৫ সালের নেশন্স লিগ জিততে পারেননি দে লা ফুয়েন্তে। ওই আসরের ফাইনালে ২-২ সমতা থাকার পর টাইব্রেকারে পর্তুগালের কাছে ৫-৩ গোলে হেরে যায় স্পেন।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর দে লা ফুয়েন্তের অধীনে ৫০ ম্যাচ খেলে ৩৮টিতে জয়, ১০টি ড্র এবং ২টিতে হেরেছে স্পেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইতিহাসে সর্বো”চ ৩৮ ম্যাচ অপরাজিত আছে স্পেন।

সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার আগে এক দশক স্পেনের যুব দলগুলোর সাথে কাজ করেছেন দে লা ফুয়েন্তে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাফায়েল লুজান বলেন, ‘আমরা জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে সফল প্রধান কোচের কথা বলছি। আমাদের সাথে ১৪ বছর কাটানোর পর আরএফইএফ-এ দীর্ঘমেয়াদি চুক্তি লুইস দে লা ফুয়েন্তের প্রাপ্য।’

গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপ জয়ের পর নেশনস লিগ দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবে স্পেন। লন্ডনে গ্রুপ-৩-এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে স্প্যানিশরা। তিন দিন পর ২৯ সেপ্টেম্বর সেভিয়ায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।

৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে লড়বে স্পেন। তিনদিন পর আবারও ক্রোয়েশিয়া বিপক্ষে ম্যাচ খেলবে তারা।