সাতক্ষীরা সীমান্তে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ

প্রকাশঃ Sep 26, 2026 - 21:07
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ


জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করা হয়েছে।

আজ শনিবার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন দু’টি সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য সাড়ে আনুমানিক তিনলাখ ৫৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ ও ৭ আরবি হতে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করেন। জব্দকৃত জিরা ও ওষুধের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৫৫ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও ওষুধ কাস্টমসে জমা দেয়া হয়েছে।