এক দশকে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট
সততা, পেশাদারিত্ব, সুশাসন ও টেকসই বিনিয়োগ সেবার ১০ বছর পূর্ণ করেছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে পেশাদার সম্পদ ব্যবস্থাপনা এবং সুশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এর পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো থেকে নিয়মিত লভ্যাংশ দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে রোববার রাতে রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান রহমান জানান, ক্যাপিটেকের মূলভিত্তি হলো সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব। দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।