সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে উগান্ডা সরকার
প্রকাশঃ Nov 2, 2026 - 22:39
উগান্ডা সোমবার ঘোষণা করেছে যে তারা সোমালিয়া থেকে তাদের সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে। দেশটির সেনাবাহিনী একটি বিদ্রোহী-বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছিল।
কাম্পালা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) সোমালিয়ার ফেডারেল সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির অধীনে সেখানে মোতায়েন করা তাদের সৈন্য প্রত্যাহার কার্যক্রম অবিলম্বে কার্যকরভাবে শুরু করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৭ সালের মধ্যেই তারা সোমালিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করবে।

