টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
প্রথম ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। জিম্বাবুয়ে একাদশ : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি।